যেমন আমি
জীবনে কত কিছু হারালাম, আমি আর কী নিয়ে আক্ষেপ করব? বলো...
এক সময় ভেবেছিলাম, জীবনের সব না-পাওয়া, সব অপূর্ণতা আর
সব কষ্ট তোমার ভালোবাসায় একদিন মুছে যাবে। মনে হয়েছিল, তুমি
হবে সেই আশ্রয়, যেখানে সব অভিমান আর শূন্যতার শেষ হবে।
তাই তো তোমাকে এতটা নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম। কিন্তু ভাগ্যের
কী অদ্ভুত পরিহাস! যাকে আঁকড়ে ধরে সব আক্ষেপ ভুলে থাকতে
চেয়েছিলাম, আজ সেই তুমিই আমার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ
হয়ে রয়ে গেলে। এখন বুকভরা এই না-বলা কষ্ট, এই অপূর্ণ ভালোবাসা,
এই ভাঙা স্বপ্ন—সব নিয়ে আমি কোথায় দাঁড়াই? এই দুঃখ আমি
কোথায় রাখি? কার কাছে বলি? আর কাকে বোঝাই, যে মানুষটাকে
পেয়ে সব হারানোর ব্যথা ভুলতে চেয়েছিলাম, শেষ পর্যন্ত তাকেই
হারানোর ব্যথা সবচেয়ে গভীর হয়ে রইল... বলো, এতটা শূন্যতা নিয়ে
মানুষ কীভাবে বাঁচে?
2026-10-24 12:43:13
0
🍁°•*⁀➷FR-SHUVO ✖‿✖•🍁 :
[Tears of joy][Tears of joy][Tears of joy]
2026-10-25 10:47:47
0
To see more videos from user @nm.ismail.1, please go to the Tikwm
homepage.