@md.ratin26: দূরত্বের সম্পর্ক সামলে একসাথেই প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা হওয়ার স্বপ্ন পূরণ করেছেন দুই তরুণ-তরুণী। ৪৩তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে প্রথম ভাইভাতেই ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন নুসরাত লাবণ্য ও তার প্রিয় মানুষ। অননার্স ফাইনাল ইয়ারে পড়ার সময়ও বিসিএসের পূর্ণরূপ জানা ছিল না নুসরাতের। সেখান থেকে সঠিক পথপ্রদর্শন ও শাসনের মাধ্যমে পড়াশোনায় মনোযোগী করে তোলেন তার সঙ্গী। দীর্ঘদিনের দূরত্বের সম্পর্ক ও বিসিএসের কঠিন পড়াশোনা এক সাথে সামলে সফলতার চূড়ায় পৌঁছান এই জুটি। সামাজিক যোগাযোগমাধ্যমে নুসরাত জানান, ক্যাডার হওয়ার এই পুরো সাফল্যের কৃতিত্ব তার সঙ্গীর। সঙ্গীর প্রয়োজনীয় শাসন ও দিকনির্দেশনা না থাকলে প্রথম চেষ্টায় এমন সফলতা পাওয়া সহজ ছিল না। ভালোবাসার সম্পর্ক ও পারস্পরিক অনুপ্রেরণা যে স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে বড় ভূমিকা রাখে, তারা দুজন তারই দারুণ এক দৃষ্টান্ত।